প্রধান শিক্ষকের বাণী


সাফল্যের সিঁড়ি বেয়ে আগামী সম্ভবনার স্বর্ণশিখর স্পর্শ করতে প্রতিযোগিতার প্রতিকূলতা পেরিয়ে সিরাজগঞ্জ জেলাধীন কামারখন্দের হুড়া নদীর পার্শ্বে  কাজিপুরা উচ্চ  বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য যারা মনোনীত হয়েছো, সেই প্রাণ প্রাচুর্যে উজ্জীবিত নবীন ছাত্রীদের হৃদয়ের উচ্ছ¡সিত ভালবাসা জানাচ্ছি।

১৯৯৮ খ্রি. হতে শুরু করে অদ্যাবধি এ শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষা লাভ করে যারা দেশ বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছো তাদেরকে ধন্যবাদ জানাই।

তোমরা যারা ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছো নানা রঙ্গিন স্বপ্ন নিয়ে, অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হোক এ কামনা করি। এ প্রতিষ্ঠানের শিক্ষক-মন্ডলী নিষ্ঠাবান, শ্রেণি-কক্ষগুলো যেমন মনোরম পাঠদান প্রক্রিয়াও তেমনি আকর্ষণীয়।

তোমাদের সাফল্যেই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, নেতৃত্ব দিবে আগামী বাংলাদেশের সকল পর্যায়ে।

তোমারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে, আগামী বিশ্বকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদককে রুখসু-শঙ্খল জীবন চর্চার মধ্যদিয়ে প্রগতিশীল চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাযভাল মানুষ হও, মানুষের জন্য কাজ কর, লাল-সবুজকে বুকে ধারন করে আপন আলোতে আলোকিত হও, নবাগতদের জীবন স্বপ্নময় হো-এই শুভ কামনা রইল।


মোঃ মামুনুর রশীদ

প্রধান শিক্ষক

Previous Post Next Post